শোক
ওয়াহিদুল ইসলামবিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়াহিদুল ইসলাম (৫৫) গত ৪ অক্টোবর চীন সফরকালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।আক্তারুজ্জামান শেরপুরের প্রবীণ চিকিৎসক ও ভাতশালা গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডা. মো. আক্তারুজ্জামান (৮২) গত শনিবার দিবাগত রাতে মাধবপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে চাপাতলী পৌর কবরস্থানে দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি। বেগম আছিয়া চৌধুরীবাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক এ এস এম হাবীবুল্লাহর স্ত্রী বেগম আছিয়া রাজা চৌধুরী (৬২) গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার বাদ মাগরিব ময়মনসিংহ শহরের শানকিপাড়ার পিটিআই স্কুল মাঠে জানাজা শেষে গুলকিমারি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা। বিজ্ঞপ্তি।চপল কুমার মণ্ডলসাংস্কৃতিককর্মী চপল কুমার মণ্ডল (৫০) গতকাল রোববার সকাল নয়টায় জয়পুরহাট শহরের মাস্টারপাড়ায় নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি মা, স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববারই তাঁকে খনজনপুর শ্মশানে দাহ করা হয়। তিনি নাট্যব্যক্তিত্ব মৃত ননীগোপাল মণ্ডলের ছেলে। জয়পুরহাট প্রতিনিধি।