শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামসুন্নাহার বেগমঢাকার ফার্মভিউ সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট সুজাত আলীর স্ত্রী সামসুন্নাহার বেগম (৬৯) গত ৬ অক্টোবর সকালে ঢাকার মণিপুরিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। সাহারা আক্তার খাতুনকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা সাহারা আক্তার খাতুন (১১০) বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সন্ধ্যায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মুজিবুর রহমানের বড় বোন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি