শোক
আবুল হাসনাত আবদুল হাইসুনামগঞ্জ-৫ আসনের (ছাতক-দোয়ারাবাজার) সাবেক সাংসদ আবুল হাসনাত মো. আবদুল হাই (৭০) গতকাল মঙ্গলবার রাত আটটায় সুনামগঞ্জ শহরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও পাঁচ ছেলে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামে। সুনামগঞ্জ প্রতিনিধি।অধ্যাপক হাফিজুর রহমানখুলনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী হাফিজুর রহমান (৬৬) গত সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। ওই দিন রাতে খুলনা শহরের পশ্চিম বানিয়াখামার নাজিরঘাট জামে মসজিদে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।নাইমুদ্দীন আহমেদফরিদপুরের নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা নাইমুদ্দীন (৬৫) গতকাল মঙ্গলবার ভোরে ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর নগরকান্দা এনএম একাডেমি মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ উপজেলার ফুলসুতি ইউনিয়নের সালিথা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।