শোক
এ এম মো. ইছহাক (বীর প্রতীক)ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ এম মো. ইছহাক (বীর প্রতীক) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল তাঁর প্রতিষ্ঠিত কলেজমাঠে জানাজা শেষে, রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। স্থানীয় সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিরেজাউল হকমোহাম্মদ রেজাউল হক (৬৫) ৬ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনির ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। মোহাম্মদ রেজাউল হক কর্মময় জীবনে বিসিকের পরিচালক ও পরবর্তীকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।সৈয়দ সামিউল্লাহদৈনিক আমার দেশ-এর প্রতিবেদক সৈয়দ মিজানুর রহমানের বাবা সৈয়দ সামিউল্লাহ (৭৯) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছয় ছেলেমেয়ে রেখে গেছেন।গতকাল বুধবার বাদ জোহর গাজীপুরের শ্রীপুরের কাটালী গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয় । বিজ্ঞপ্তি।