শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুর রহমানপ্রথম আলোর নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি শেখ কামালের বাবা হাবিবুর রহমান (৮০) গত বুধবার রাতে সান্দিকোনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও সাংসদ অপু উকিল শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা।