শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজির আহমেদনোয়াখালীর সেনবাগ থানার অর্জুনতলা গ্রামের বাসিন্দা আলহাজ নাজির আহমেদ (৮৮) গত ১২ অক্টোবর সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নাজির আহমেদ কৃষি মন্ত্রণালয়ে চাকরি করতেন। তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। মনুমিয়াকুমিল্লার দেবীদ্বার উপজেলার মুক্তিযোদ্ধা মনুমিয়া (৬০) গত শুক্রবার বিকেলে গজারিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।আজিজ উদ্দিন আহম্মেদসাবেক জেলা প্রশাসক ও পটুয়াখালীর দুমকি উপজেলার আজিজ উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা মো. আজিজ উদ্দিন আহম্মেদ (৯০) গত শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে জানাজা শেষে তাঁকে উত্তর মুরাদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।