শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ শাহ বাঙালি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভা-গায়ক মোহাম্মদ শাহ বাঙালি ওরফে শফি উল্লাহ (৮২) গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার তাঁর লাশ গ্রামের বাড়ি সন্দ্বীপে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।মোহাম্মদ শাহ ভাষা আন্দোলনের সময় গান গাইতে ছুটে আসেন চট্টগ্রামে। ’৬৬ সালে ছয় দফার পক্ষের গান লেখেন। তিনি ছয় দফা দাবিতে বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানে ঘুরে বেড়িয়েছেন। ’৬৯-এর গণ-আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাঁর জাগরণের গান ও পুঁথিপাঠ মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম