শোক
বেগম শামসুন্নাহারবীর মুক্তিযোদ্ধা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের মা বেগম শামসুন্নাহার গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বেলা একটায় পুরানা পল্টনের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ছয় ছেলে, তিন মেয়ে ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ এশা পুরানা পল্টন বটতলা বায়তুন নূর জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। ২২ অক্টোবর পল্টনের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। মো. ইদ্রিসবাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সাবেক মহাব্যবস্থাপক মো. ইদ্রিস (৬২) ঢাকার বনানীতে তাঁর বাসায় ১৭ অক্টোবর সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। একই দিন বাদ আসর জামালপুরের সরিষাবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।