শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হামিদ সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার (৬৮) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর শহরের কয়ানিজপাড়া ঈদগা মাঠে জানাজা শেষে তাঁকে কয়ানিজপাড়া কবরস্থানে দাফন করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিগোলাম মর্তুজাবাংলাদেশ রেল-ওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মর্তুজা ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি...রাজিউন)। গত বুধবার তাঁর লাশ দেশে এনে গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলবের (উত্তর) আমিনপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোলাম মর্তুজা মেডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক এ আর এম হারুন-উর রশিদের ভগ্নিপতি। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।