শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফদার আলী
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) কেন্দ্রীয় সহসভাপতি ও নারায়ণগঞ্জের শ্রমিকনেতা সফদার আলী গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে টাফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তি।
মো. শাহিন মাহমুদ
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. শাহিন মাহমুদ (৪৬) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর গোপীবাগ রেলগেট বাজার বড় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ গোপীবাগ পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়। ২৪ আগস্ট বাদ আসর গোপীবাগ রেলগেট বাজার বড় মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।