শোক
আবদুল গনি সরকারটাঙ্গাইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার সম্পাদক জাফর আহমেদের বাবা আলহাজ আবদুল গনি সরকার (৮০) গতকাল শুক্রবার ভোর ছয়টায় সিরাজগঞ্জের খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। টাঙ্গাইল হাউজিং এস্টেট মাঠে গতকাল বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। টাঙ্গাইল অফিসআজিজুল হকনীলফামারী শহরের হাজি মুহসীন সড়কের বাসিন্দা আজিজুল হক (৬৫) গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিইন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রাত ১০টায় স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করার কথা। নীলফামারী প্রতিনিধিমাওলানা নুরুচ্ছালামচট্টগ্রামের মিরসরাই সুফিয়া দরবার শরিফের বড় হুজুর হজরত মাওলানা নুরুচ্ছালাম (৯৭) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার বিকেলে সুফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ শরিক হন। তিনি ১৯৪৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সুফিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি মাদ্রাসার পাঠ্যবই ছাড়াও অনেক বই রচনা করেছেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিরেজাউল ইসলামফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম (৫৭) হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়িতে তাঁর মরদেহ দাফন করা হয়। ফরিদপুর অফিস