শোক
আজহারুল ইসলামতেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আজহারুল ইসলাম (৬০) গতকাল শনিবার দুপুরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় গ্রামের বাড়ি তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়ার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। আজহারুল ইসলামের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। পঞ্চগড় প্রতিনিধি।নিলুফা আহমেদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ পেন্নাই গ্রামের নিলুফা আহমেদ (৫৬) গত শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার পেন্নাই ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সমাজসেবক মোস্তাক আহমেদের স্ত্রী। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।