শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সামাদকুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সামাদ (৬০) গত শনিবার রাতে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত রোববার বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।ফজলুল হকনাটোরের লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফজলুল হক (৬৩) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। রোববার উপজেলার কুজিপুকুর গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধি।