শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুর্তুজ আলীকুমিল্লার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মুর্তুজ আলী (৮৫) গত শুক্রবার ভোররাতে কুমিল্লা শহরের নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজ শেষে তাঁর মরদেহ কুমিল্লা শহরের টমছম ব্রিজ কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা