শোক
সামসুল হকরাজধানীর শাহ-জাদপুরের বাসিন্দা সামসুল হক (৮৫) গতকাল রোববার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে রেখেন গেছেন। গতকাল বাদ জোহর শাহজাদপুর জামে মসজিদে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আগামী বুধবার বাদ আসর মরহুমের বাসভবনে (ডিসিসি-খ-৫৮, শাহজাদপুর) কুলখানি অনুষ্ঠিত হবে। কুলখানিতে তাঁর আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সামসুল হক দৈনিক যুগান্তর পত্রিকার ফটোসাংবাদিক আমিনুল ইসলামের বাবা। বিজ্ঞপ্তি।আলেয়া বেগমফরিদপুরের বাসিন্দা আলেয়া বেগম (৯১) গতকাল রোববার ফরিদ-পুরের একটি হাসপাতালে ইন্তে-কাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বাদ আসর তাঁকে ফরিদপুরের হাট কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দৈনিক আমার দেশ-এর সিনিয়র সাব-এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুকুল তালুকদারের দাদি। তাঁর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।