শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামছুল আলমকুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের হস্তৃমিতা গ্রামের মুক্তিযোদ্ধা ও রেলওয়ের সাবেক কর্মকর্তা শামছুল আলম মজুমদার (৬০) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে হস্তৃমিতা গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিছাইদুন্নেছা বেগমপ্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলমের দাদি ছাইদুন্নেছা বেগম (৭৫) গত রোববার রাতে শহরের পুরাতন পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বৃদ্ধা মা, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ মঙ্গলবার বাদ আসর নিজ বাড়িতে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি