শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হোসেন সরদারবাংলাদেশ রাইস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাদামতলী-বাবুবাজার চাল আড়তদার সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হোসেন সরদার (৫৫) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর আরমানিটোলা মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গতকাল বাদামতলী ও বাবুবাজারের চালের আড়ত সারা দিন বন্ধ ছিল। বিজ্ঞপ্তি।রওশন আরা বেগমন্যাশনাল ইনস্টিটিউশন অব লোকাল গভর্নমেন্টের সাবেক পরিচালক রওশন আরা বেগম (৭৮) গত সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আসর নিজ বাসভবনে (বাড়ি ১-এ-২, রোড-১৫, গুলশান-১) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শামছুল হকনেত্রকোনার কেন্দুয়ার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুল হক (৭৫) গত সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ বালুচর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।