শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর মোহাম্মদ আকনমাদারীপুর জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মো. মোসলেম আকনের বাবা নূর মোহাম্মদ আকন (১১০) গত বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি। খালেদা খানমঝালকাঠি পৌরসভার সাবেক কমিশনার খালেদা খানম (৬৭) গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় তাঁর ছেলের বাসভবনে ইন্তেকাল করেছেন। (্ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা ঝালকাঠির মদিনা মসজিদ চত্বরে জানাজা শেষে তাঁর মরদেহ পৌর কবরস্থানে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি