শোক
এস কে এম আবদুল্লাহ্
ভূতত্ত্ব অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস কে এম আবদুল্লাহ্ (৭৮) গত বুধবার দুপুরে সিদ্ধেশ্বরীর সেঞ্চুরি টাওয়ারের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
আনোয়ারুল ইসলাম
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের রাজস্ব কর্মকর্তা আনোয়ারুল ইসলাম (৫৭) গত বুধবার সিলেট ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
যতীন্দ্র চন্দ্র পাল
গোষ্ঠবিহারী পালের দ্বিতীয় ছেলে যতীন্দ্র চন্দ্র পাল (৭৫) গত ২৪ জুলাই রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর ঔর্দ্ধদৈহিক ক্রিয়া আজ শুক্রবার হবিগঞ্জ শহরের (চৌধুরী বাজার) বাসভবনে সম্পন্ন হবে। বিজ্ঞপ্তি।