শোক
হবিবর রহমানসড়ক পরিবহন শ্রমিক ফেডা-রেশনের সাধারণ সম্পাদক হবিবর রহমান খান (৮৬) গতকাল রোববার সকালে বার্ধ-ক্যজনিত কারণে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাগুণ্ডা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি বিএনপির কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান আজাদের বাবা। তাঁর মৃত্যুতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি। আরব আলিব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহারপাড় গ্রামের মুক্তিযোদ্ধা আরব আলি (৯৬) গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে সাহারপাড় গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সময় ৬ নম্বর সেক্টরের সাব কমান্ডার ছিলেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।আব্দুল আজিজময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল আজিজ (৫৭) গত শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে জানাজা শেষে তাঁকে রঘুনাথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।