শোক
আবু বক্কর সিদ্দিক প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক (৮৬) গত রোববার রাতে চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, সাত মেয়ে, পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে এনায়েত বাজার জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর উত্তর কাট্টলীর নিজ বাড়ির চত্বরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। আবু বক্কর জনকণ্ঠের চট্টগ্রাম কার্যালয়ের ফটোসাংবাদিক মো. এমরান হোসাইনের শ্বশুর। বিজ্ঞপ্তি।মোখলেছুর রহমানদিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোখলেছুর রহমান (৬৪) গত রোববার উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।নূর মহল বেগমজাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদের মা নূর মহল বেগম (৭৪) গত রোববার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নি লিল্লাহি...রাজিউন)। দুই দফা জানাজা শেষে গতকাল সোমবার চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।