শোক
শামসুল আলম তালুকদারআমতলী ডিগ্রি কলেজ ও বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম তালুকদার (৭২) গত সোমবার রাত নয়টায় বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে খেকুয়ানী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধি।হামেজদ্দিন বিশ্বাস সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লুৎফুননেছা বেগমের বাবা হামেজদ্দিন বিশ্বাস (১০২) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।