শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রীনারীনা (১৪) গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লা-হি...রাজিউন)। অপরাজেয়-বাংলাদেশ-এর কর্মীরা আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় তার দাফনের ব্যবস্থা করেছে। উল্লেখ্য, ২০০৩ সালের ২০ ডিসেম্বর কোতোয়ালি থানার পুলিশ রীনাকে অপরাজেয়-বাংলাদেশ পরিচালিত শিশু উন্নয়নকেন্দ্র মতিঝিলে পাঠায়। ব্লাড ক্যানসারে আক্রান্ত অসহায় এ শিশুটির চিকিৎসায় সহায়তার জন্য গতকাল প্রথম আলোয় একটি সাহায্যের আবেদন ছাপা হয়। বিজ্ঞপ্তি।নূরুল হক চৌধুরীনওগাঁর রাণীনগরে প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়াবিদ নূরুল হক চৌধুরী (৮৮) গত বুধবার রাত ১০টায় কুজাইল বাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লি ল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।