শোক
মুক্তিযোদ্ধা শিহাব উদ্দিনময়মনসিংহের নান্দাইল উপজেলার চারিআনিপাড়ার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব শিহাব উদ্দিন (৫৭) গতকাল শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।রশিদ আহমদ চৌধুরীচট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ার জমিদার কবির আহমদ চৌধুরীর বড় ছেলে রশিদ আহমদ চৌধুরী গত বৃহস্পতিবার হজ পালন করতে গিয়ে মক্কা নগরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁকে সেখানে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বরুমচড়ার পারিবারিক মসজিদে তাঁর গায়েবানা জানাজা হয়েছে। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।