শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস জে সরকারইসলামিয়া চক্ষু হাসপাতালের সেক্রেটারি ও খুলনা ডাইয়োসিস খ্রিষ্টিয়াস সোসাইটির চেয়ারম্যান লুইস জে সরকার (৬৪) ৯ নভেম্বর পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁকে তেজগাঁওয়ের খ্রিষ্টান ক্যাথলিক চার্চের একটি কবরে সমাহিত করা হয়। বিজ্ঞপ্তি।কুঞ্জেশ্বরী পালপ্রথম আলো বন্ধুসভা গোয়ালন্দ শাখার সহসভাপতি রবীন্দ্রনাথ পালের মা ও বিশিষ্ট স্বর্ণশিল্পী স্বর্গীয় গৌড়চন্দ্র পালের স্ত্রী কুঞ্জেশ্বরী পাল গতকাল শনিবার সকাল পৌনে নয়টায় গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কলেজ রোড পাড়ার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। গতকাল দুপুরে স্থানীয় মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।