শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিষা দত্তসেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের স্ত্রী মনিষা দত্ত (৭৫) গত শনিবার দিবাগত রাত দুইটা ৩০ মিনিটে মারা গেছেন। তিনি স্বামী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সবুজবাগ বড়দেশ্বরী শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে শ্রীশ্রীঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুপুর একটায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ মনিষা দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।অন্তরা দাস উদীচী শিল্পীগোষ্ঠী পটুয়াখালী জেলা সংসদের সভাপতি বিপুল কান্তি দাসের মেয়ে ও প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাসের ভাতিজি যুক্তরাষ্ট্র-প্রবাসী অন্তরা দাস বীথি (৩১) ১২ নভেম্বর রাতে পরলোক গমন করেছেন। তিনি স্বামী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। বিজ্ঞপ্তি।মোশাররফ হোসেনবগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন (৮০) গত শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে জানাজা শেষে তাঁকে সান্তাহার পৌর এলাকার কাজীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।