শোক
মফিজুর রহমানপ্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্যের বাবা বিশিষ্ট সমাজসেবক মফি-জুর রহমান (৭০) গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর শহরের বোসপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ এশা সামসুজ্জোহা পার্কে জানাজা শেষে শেখপাড়া পৌর কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি।সাবিনা ইয়াসমিনঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্রী সাবিনা ইয়াসমিন দীর্ঘ দুই মাস কিডনি রোগে ভোগার পর গতকাল শুক্রবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ গতকালই ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামে পাঠানো হয়েছে। আগামী সোমবার বাদ আসর ইন্দ্রপাশা গ্রামে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এর আগে তাঁর চিকিৎসার জন্য প্রথম আলোতে সাহায্যের আবেদন জানানো হয়েছিল। বিজ্ঞপ্তি।রোকাইয়া ইসলামসিরাজুল ইসলামের স্ত্রী রোকাইয়া ইসলাম (৮২) গত বুধবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না- লিল্লাহি...রাজিউন)। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ শনিবার মরহুমের ছেলের গুলশানের বাসভবনে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। আরজুমান মিয়াজীযশোরের মহিলা লীগের সভাপতি আরজুমান মিয়াজী (৫৫) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লি-ল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। যশোরের সাবেক সাংসদ মঈনুদ্দিন মিয়াজী মরহুমার স্বামী। প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার সালাউদ্দিন মিয়াজী মরহুমার ছেলে। বিজ্ঞপ্তি। ফরহাদ আহমেদরাজশাহী, মির্জাপুর ও বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষক ফরহাদ আহমেদ (৬৮) গত ১২ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার বাদ আসর ২৫ মিতালী রোড (ওয়েস্ট পার্ক), ঝিগাতলার নতুন রাস্তায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।