শোক
দেলোয়ার হোসেন
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম পথনাটক মুক্তির রক্তশপথ-এর রচয়িতা দেলোয়ার হোসেন (৭৮) গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার খুলনা নগরের বসুপাড়ায় তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, খুলনা।
এ কে এম শহীদুল ইসলাম
বরিশালের সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির কোতোয়ালি শাখার সাধারণ সম্পাদক এ কে এম শহীদুল ইসলাম (৪৫) গতকাল শুক্রবার দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা এবং বাদ জোহর শায়েস্তাবাদ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
শ্যামচাঁদ মণ্ডল
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য শ্যামচাঁদ মণ্ডল গত বৃহস্পতিবার রাতে মিটফোর্ড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ পোস্তগোলা জাতীয় মহাশ্মশানে দাহ করা হয়েছে। বিজ্ঞপ্তি।