শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমুল হুদাসোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. আমীর হোসেনের ছেলে নাজমুল হুদা (২৮) গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে হূদরোগ হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যান। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। বিজ্ঞপ্তি।মো. মফিজুর ইসলাম খানঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রবীণ সদস্য ও সহসভাপতি মো. মফিজুর ইসলাম খান (৬২) গত শুক্রবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সমিতির সব সদস্যের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।সিরাজুল হকমিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌর বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল হক (৫০) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে পৌর সদর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি। জাহানারা ওয়াজেদশেরপুর সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহজাদী জাহানারা ওয়াজেদ (৭৩) ১৫ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ১৬ নভেম্বর বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি।সুলতানুল ইসলামচাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানুল ইসলাম মনি (৭২) গত শুক্রবার ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে তাঁকে ফকিরপাড়া কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।