শোক
হাজেরা খাতুনবাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের মা মোসাম্মৎ হাজেরা খাতুন গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ঢাকায় প্রথম জানাজা এবং জামালপুর জেলার পূর্ব পাড় দিঘলীর নিজ বাড়িতে গতকাল সোমবার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আগামী ২৬ নভেম্বর বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমার কুলখানি হবে। এতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিসামসুল হকপটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলার বাবা মো. সামসুল হক (৭৫) গত রোববার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও সাত ছেলে রেখে গেছেন। ওই দিন রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।মাহমুদ হোসেনফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ হোসেন (৪৮) গত রোববার চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল তাঁকে সোনাগাজীর চরগণেশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।সফিকুর রহমানজাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের (এনএসআই) কুমিল্লা জেলা কার্যালয়ের বেতার কর্মকর্তা মো. সফিকুর রহমান (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জালগাঁও গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।