শোক
সিরাজুল ইসলামমুক্তিযোদ্ধা ও বিনিয়োগ বোর্ডের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম (৫৪) গত রোববার চট্টগ্রামের আগ্রাবাদে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামবদরুর রহমানঅধ্যাপক বদরুর রহমান গত শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তে-কাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য, বদরুর রহমান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর ভায়রা। বিজ্ঞপ্তি।আছিয়া গণিইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর (অব.) গণির স্ত্রী বেগম আছিয়া গণি গত সোমবার দিবাগত রাত দেড়টায় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার মহাখালী ডিওএইচএস মসজিদে জানাজা শেষে তাঁকে বনানীর সেনা কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী শুক্রবার বাদ আসর মহাখালী ডিওএইচএস মসজিদে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।ডা. আলী আহমেদরাজধানীর খিলগাঁওয়ের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. আলী আহমেদ (৮৫) গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বুধবার সকাল ১০টায় খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তিনি চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। বিজ্ঞপ্তি।