শোক
আব্দুল মজিদসুনামগঞ্জ শহরের ধারারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (১০৫) গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, মেয়েসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেন। কলকাতার বঙ্গ সাহিত্য মহামণ্ডল নামক সংগঠন তাঁকে ‘সাহিত্য ভূষণ’ উপাধি দেয়। তিনি ২০০৯ সালে ‘রাগীব রাবেয়া’ সাহিত্য পুরস্কার লাভ করেন। তাঁর প্রথম জানাজা ঢাকার সাত রওজা মাজারে ও দ্বিতীয় জানাজা ধানমন্ডি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ সুনামগঞ্জ আনা হয়। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। পরে চতুর্থ জানাজা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় এবং সেখানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।মাহমুদা খাতুনকুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা মাহমুদা খাতুন (৫৭) গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার মরহুমের কুলখানি কুষ্টিয়া শহরের পুরাতন কাটাইখানা মোড়ে অবস্থিত তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মরহুম সামছুদ্দিন আজাদের স্ত্রী। বিজ্ঞপ্তি।মো. আব্দুল হালিমপ্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. আব্দুল হালিম (৫২) গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর কুলখানি কাল শুক্রবার বাদ জুমা দক্ষিণ কেরানীগঞ্জ থানার নিজ গ্রাম দোলেশ্বরে অনুষ্ঠিত হবে। তিনি প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ আউয়ালের ছোট ভাই। বিজ্ঞপ্তি।