শোক
মফিজুর রহমানবৃহত্তর চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট আলহাজ মোহাম্মদ ইসহাক ও আবদুল মালেকের ছোট ভাই মফিজুর রহমান মফিজ (৩২) গত ২৮ নভেম্বর ঢাকার সবুজবাগ এলাকায় রিকশাযোগে বাসার উদ্দেশে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না...লিল্লাহি রাজিউন)। তিনি তিন ভাই, দুই বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে চট্টগ্রামের চন্দনাইশের হাসিমপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।বিবেকানন্দ গোস্বামীবাংলাদেশ সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী (৮৭) গতকাল বুধবার পরলোকগমন করেছেন। তিনি ছোটবেলা থেকে ব্রহ্মচারিত্ব গ্রহণ করে দেশে ও দেশের বাইরে অনেক অনুরাগী গড়ে তোলেন। তিনি বাংলাদেশে ৪৭টি এবং ভারতে সাতটি সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। গতকাল দুপুরে তাঁর মরদেহ ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামে আনা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে এখানেই সমাধিস্থ করা হবে। নিজস্ব প্রতিবেদক, বরগুনা।