শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সাত্তারসোয়াশ করপোরেশন লিমিটেডের স্বত্বাধিকারী মাওলানা আবদুস সাত্তার (৭৫) গতকাল বৃহস্পতিবার ভোরে পুরানা পল্টনের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ডায়াবেটিস ও হূদরোগে ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার গোপালগঞ্জে পারকুশলী শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে বাদ জুমা নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি। রওশন আরা বিবিব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সহসভাপতি এমজি সালাউদ্দিনের দাদি সৈয়দা রওশন আরা বিবি গতকাল বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে দক্ষিণ কুট্টাপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।