শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতাজ উদ্দিন সমাজসেবা অধিদপ্তরের কুমিল্লা জেলার উপপরিচালক মমতাজ উদ্দিন পাটওয়ারী গতকাল সোমবার বেলা ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।কৃষ্ণপ্রসাদ তালুকদারবিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণপ্রসাদ তালুকদার (৭৭) গতকাল সোমবার তাঁর ঘাটফরহাদবেগের বাসায় মৃত্যুবরণ করেছেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। গতকাল রাতে বলুয়ারদিঘি মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।