শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মোজাফফর হোসেনঅধ্যাপক মোজা-ফফর হোসেন (৭৪) গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী অধ্যাপিকা রোকেয়া হোসেন, মেয়ে অধ্যাপিকা সুবর্ণা সোহেলী, ছেলে সুমন সোহেল ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার কথা। অধ্যাপক মোজাফফর হোসেন বিজ্ঞান চেতনা পরিষদ ও বাংলাদেশ লিটারারি রিসোর্স সেন্টারের (বিএলআরসি) সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। আত্মজীবনীমূলক গ্রন্থ পাতা উল্টাই ছাড়াও প্রবন্ধ ও অনুবাদের ওপর তাঁর বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে। বিজ্ঞপ্তি। মুক্তিযোদ্ধা আবদুল করিমলক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল করিম মিয়া (৬৫) গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। লক্ষ্মীপুর প্রতিনিধি।