শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলামবিজেএমইর সাবেক পরিচালক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি, শিল্পপতি ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৬০) গতকাল বুধবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রায় এক বছর আগে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দেওহাটায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। গতকাল বুধবার সকালে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা ঢাকায় এবং বাদ আসর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গেড়ামারা কবরস্থানে লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি