শোক
মিন্টু শেখমুক্তিযোদ্ধা মিন্টু শেখ (৫৮) গতকাল শুক্রবার সকালে জামালপুর শহরের বনপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা জানাজা শেষে তাঁকে জামালপুর পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জামালপুর প্রতিনিধি।আয়েশা বেগমফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরীর মা আয়েশা বেগম (৭২) গতকাল শুক্রবার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সদরের দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।মো. সিরাজ উদ্দিন খানবাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান মাসুমের দাদা মো. সিরাজ উদ্দিন খান (১১০) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চর হোগলপাতিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।