শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাবিয়া খাতুনমানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বসতি গ্রামের মরহুম খন্দকার জুবায়দুল হকের স্ত্রী রাবিয়া খাতুন (৮৫) গত শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। ওই দিনই নতুন বসতি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। ১৭ ডিসেম্বর বাদ জুমা নিজ বাসভবন ‘রাবিয়ালয়’-এ কুলখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এনামুল ইসলামময়মনসিংহের নান্দাইল শহীদস্মৃতি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এনামুল ইসলাম মজুমদার (৫৫) গত শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে জেলা শহরের গোলকিবাড়ী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।সামছুল হকফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সেকান্দরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. সামছুল হক (৮৭) গত শুক্রবার সকালে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।আনোয়ারুল ফেরদৌসনীলফামারীর ব্যবসায়ী আনোয়ারুল ফেরদৌস রঞ্জু চৌধুরী (৬২) গত শুক্রবার রাতে শহরের শাহীপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি যায়যায়দিন-এর নীলফামারীর প্রতিনিধি সাদেক আনোয়ারের বাবা। নীলফামারী প্রতিনিধি।