শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোফিয়া মনিরগোপালগঞ্জের বাসিন্দা মনিরুল ইসলামের স্ত্রী সোফিয়া মনির (৭৯) গত শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও তিন সন্তান রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আকতারী বেগমনরসিংদী সরকারি গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা আকতারী বেগম গত বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। এ উপলক্ষে আজ সোমবার তাঁর রাজধানীর ধানমন্ডির বাসভবনে (ওরিয়েন্টাল প্যালেস, সড়ক-১২/এ, বাড়ি-৮৫) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।জায়েদা খাতুননারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সংবাদ পত্রিকার প্রধান প্রতিবেদক সালাম জুবায়েরের মা জায়েদা খাতুন (৮০) গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের গোদনাইল মিরপাড়া মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে গোদনাইল কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।