শোক
শেহাব উদ্দিনসাবেক সরকারি কর্মকর্তা মো. শেহাব উদ্দিন (৭৫) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। আজ মঙ্গলবার টাঙ্গাইলের শেহাব উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে। তিনি নিউ এজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক এ কে এম আতিকুজ্জামানের বাবা। বিজ্ঞপ্তি।রাশেদ লিটননোয়াখালী জেলা শহরের উত্তর ফকিরপুরের বাসিন্দা ও লক্ষ্মীপুরের জনতা কলেজের অধ্যাপক গোলাম মো. রাশেদ লিটন (৩৯) হূদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁর মরদেহ সদর উপজেলার কাশীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিসএ কে এম ইদ্রিস আলীসৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইদ্রিস আলী (৮৮) গত রোববার সন্ধ্যায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিন স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল সোমবার সৈয়দপুর শহরের ফাইভ স্টার মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। মরহুম ইদ্রিস জাতীয় জাদুঘরের সহকারী পরিচালক এ কে এম মাসুদ আলমের বাবা। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি