শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃপ্তি লতা বোসনড়াইলের কমলাপুর গ্রামের প্রয়াত বৈদ্যনাথ বোসের স্ত্রী তৃপ্তি লতা বোস (৯২) গতকাল মঙ্গলবার সকালে পরলোকগমন করেছেন। তিনি সাত ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল কমলাপুরের শিখালী মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। তিনি আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, যুক্তরাষ্ট্রের এথেন্স ওহিয়ো বিশ্ববিদ্যালযের ভাইস প্রেসিডেন্ট ও ডিন রথীন্দ্রনাথ বোস, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার বোসের মা। নড়াইল প্রতিনিধি।এবাদুল্যাহ প্রামাণিকবাগমারা গ্রামের মুক্তিযোদ্ধা এবাদুল্যাহ প্রামাণিক (৯৫) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিজয় দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।মাওলানা ফরিদউদ্দিন ইসলামি চিন্তাাবিদ ও কদমবাড়িয়ার হুজুর মাওলানা ফরিদ উদ্দীন (১০২) গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে মাদানীনগর মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁর লাশ কদমবাড়িয়া গ্রামে দাফন করা হয়। মনিরামপুর (যশোর) প্রতিনিধি।