শোক
অধ্যাপক কে এম শামসুল হুদাশিক্ষাবিদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কে এম শামসুল হুদা (৭৫) গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংসদের চিফ হুইপ আব্দুস শহীদও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বাসস।ফেরদৌসী বেগমকিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইদুজ্জামানের স্ত্রী ফেরদৌসী বেগম (৪২) গতকাল বুধবার শহরের জামিয়া ইমদাদিয়া সড়কের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্বামী ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর শহীদী মসজিদে জানাজা শেষে শোলাকিয়া নূরানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।