শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদু মিয়ামুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মাদু মিয়া বীর প্রতীক (৭৫) গত বুধবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। একই দিন বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব নিলক্ষী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।রোকেয়া খাতুনসাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলামের মা রোকেয়া খাতুন (৮৫) গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর কলারোয়া পাইলট হাইস্কুলের ফুটবল মাঠে জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করার কথা। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।লায়লা বেগমচট্টগ্রাম নগরের কদমতলী ধনিয়ালাপাড়ার বাসিন্দা লায়লা বেগম (৭৬) গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি পাঁচ ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব ধনিয়ালা বায়তুশ শরফ মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ চৈতন্নগলির কবরস্থানে দাফন করা হয়। তিনি দৈনিক জনকণ্ঠের চট্টগ্রাম অফিসের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক মো. এমরান হোসেনের মা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।