শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্বিয়া খাতুন মজুমদাররূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমি-টেডের পরিচালঃক কে এম ফারুকের মা আম্বিয়া খাতুন মজুমদার গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ১০ সন্তান রেখে গেছেন। আগামীকাল সোমবার বাদ মাগরিব নিউ ডিওএইচএস মসজিদে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শেখ মোক্তার হোসেনবাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ মোক্তার হোসেন (৭০) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে কাঠাল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাগেরহাট প্রতিনিধি। মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধা ও জামালপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আনসারী (৬৫) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার বিকেল তিনটায় শহরের কাছারী শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় জামালপুর পৌর গোরস্থানে দাফন করা হয়। জামালপুর প্রতিনিধি।বদিয়ার রহমাননীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদিয়ার রহমান (৬৮) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। শনিবার বিদ্যালয় মাঠে প্রথম দফা ও কেন্দ্রীয় কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।আবদুল মান্নানমুক্তিযুদ্ধের সংগঠক আবদুল মান্নান (৯৮) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বরিশাল জেলার গৌরনদী উপজেলার গোবরধন গ্রামের জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আশরাফুন নেছাখুলনার দৈনিক সদ্যখবর ও সাপ্তাহিক ছায়াপথ পত্রিকার সম্পাদক সাহিত্যিক বেগম আশরাফুন নেছা (৭৬) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শনিবার গোবরচাকা মসজিদে জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, খুলনা।রমা রানী আচার্য্যসাংবাদিক জয়ন্ত আচার্য্যের মা রমা রানী আচার্য্য (৬৫) গত শুক্রবার শহরের ব্যাংক পাড়ার নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শহরের পৌর শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। গোপালগঞ্জ প্রতিনিধি।