শোক
মো. সফিউল্লাহআওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সফিউল্লাহ (৮১) গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার সিপাইপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ প্রামাণিকপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি।এম এ মুনিমসিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম (৬৯) গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সিলেট প্রতিনিধি।এজাহার আহমদ কক্সবাজারের টেক-নাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা, সাবেক পুলিশ কর্মকর্তা এজাহার আহমদ কেরানী (১২৩) সোমবার গভীর রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি সাত ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সাবরাং হাইস্কুল মাঠে মরহুমের জানাজা শেষে সাবরাং কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এজাহার আহমদ প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের দাদা। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার। আবদুর রশিদ খান গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের সমাজসেবক আলহাজ আবদুর রশিদ খান (৮৫) ১৬ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।