শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলারা বেগমশিল্পী আবদুল মুক্তাদিরের স্ত্রী দিলারা বেগম গতকাল বুধবার সন্ধ্যা ৬.৪০ মিনিটে হূদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।মরহুমার মেয়ে সাংবাদিক কুর্রাতুল আইন তাহমিনা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ সমাহিত করা হবে আজিমপুর নতুন কবরস্থানে। দিলারা বেগম জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছোট বোন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।গোলাম মুকসিত উদ্দিনঅক্সিকেম ইন্টার-ন্যাশনাল লিমিটেড ও ল্যাম্বারটি স্পার (ইতালি) পরিচালক গোলাম মুকসিত উদ্দিন (৪১) গত রোববার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আগামীকাল শুক্রবার বাদ আসর রাজধানীর ৭২, পুরানা পল্টন লাইনের বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্রকিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের দুপাহাটি গ্রামের মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র সূত্রধর (৬৫) গত সোমবার পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় নিকলী কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।