শোক
মুক্তিযোদ্ধা মো. ওমর ফারুকপটুয়াখালীর গলা-চিপার রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ওমর ফারুক (৫৬) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার গলাচিপা হাইস্কুলের খেলার মাঠ ও উলানিয়া হাট কলেজিয়েট স্কুল মাঠে তাঁর জানাজা হয়। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।খলিলুর রহমাননীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের সমাজসেবক খলিলুর রহমান (৬৫) গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি।খোরশেদ আলম মণ্ডলগাইবান্ধা শহরের প্রকৌশলী খোরশেদ আলম মণ্ডল (৭২) গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব পৌর গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।