শোক
মোজাম্মেল হোসেন খানজনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শ্বশুর মোজাম্মেল হোসেন খান (৭৫) গত বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পরে তাঁর মরদেহ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোজাম্মেল হোসেন দীর্ঘদিন রাজধানীর খিলগাঁও উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা তাঁর নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ৪ ফেব্রুয়ারি ভাটারার খানবাড়িতে মরহুমের চেহলাম অনুষ্ঠিত হবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।ফখরুল আলমকদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সমাজকল্যাণ সম্পাদক ফখরুল আলম মাদারীপুরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বাবা-মা ও এক ভাই রেখে গেছেন। তিনি জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘চাঁদের হাট’-এর সংগঠক ছিলেন। বিজ্ঞপ্তি।ইসলাম খাননবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসলাম খান (৬৫) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। ইসলাম খান ১৯৮৩ সাল থেকে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।