শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিমা চৌধুরী

নাটোর সদর আসনের প্রয়াত সাংসদ শংকর গোবিন্দ চৌধুরীর স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অনিমা চৌধুরী (৭৫) গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাবনী শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গভীর শোক প্রকাশ করেছেন। নাটোর প্রতিনিধি।

জোলেখা বেগম

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমের মা জোলেখা বেগম (৬৫) গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ জুমা জানাজা শেষে শান্তিবাগের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী

ইফতেখার হোসেন

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইফতেখার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১১ মে। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি ৪ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি।